মোবাইল ফোন ও ট্যাবলেট কম্পিউটারের সুবিধাযুক্ত ফ্যাবলেট ডিভাইস বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ওয়াই ম্যাক্স ফ্যাবলেট নামের নতুন ডিভাইসটিতে ৭ দশমিক ১২ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে। এর ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের।
হুয়াওয়ে সূত্রে জানা গেছে, দেশের বাজারে প্রথমবারের মতো ফ্যাবলেট ডিভাইস আনছে তারা। ওয়াই ম্যাক্স ফ্যাবলেটে ডলবি অ্যাটম সাউন্ড সুবিধাসহ ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম থাকবে। এ ফ্যাবলেটে গেম খেলা, ভিডিও দেখার মতো কাজে সুবিধা পাওয়া যাবে। এতে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
হুয়াওয়ে,হুয়াওয়ের,স্মার্টফোন,huawei,best huawei phones,huawei phone,phone,huawei phones,best huawei smartphone,huawei smartphone,best huawei smartphones



ফ্যাবলেটে ছবি তোলার সুবিধার জন্য পেছনে ১৬ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এ ডিভাইসের দাম এখনো ঘোষণা করেনি হুয়াওয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ।

Post a Comment

নবীনতর পূর্বতন